সদর উপজেলা

অস্বাস্থ্যকর খাবার ও নানা অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, পচা-বাসি খাবার এবং ভেজাল পণ্যের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ‘হোটেল জামান রেস্টুরেন্ট’কে ৩ লাখ টাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘স্বপ্ন সুপার শপ’কে আরও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, হোটেল জামান রেস্টুরেন্টের রান্নাঘর পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ সময় সেখানে রূপচাঁদা ফ্রাই, গরুর মাংস ও নলার খাবারের মান অত্যন্ত নিম্নমানের ও শোচনীয় অবস্থায় দেখতে পান তাঁরা। খাবারের মান খারাপ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখার দায়ে তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে ‘স্বপ্ন সুপার শপ’কেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ক্যাটাগরি