মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় র‌্যাব-১৫-এর অভিযানে দুইটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুতুবদিয়া থানার বড়ঘোপ থেকে কুতুবদিয়া কলেজগামী সড়কের প্রবেশমুখে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্প অভিযান পরিচালনা করে। এ সময় কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজর আলী মাতবরপাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহারের উপযোগী দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মরিচাধরা পুরোনো বন্দুক এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের ডিএডি প্রশান্ত কুমার ঘোষ বাদী হয়ে কুতুবদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার (২৮ জুলাই) অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় কুতুবদিয়া থানায় মামলা (নং-১৮) রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ক্যাটাগরি