শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ার গর্ব নুরে আনজুমান নাহিয়ান, ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া এলাকার মোহাম্মদ বুলবুল আলমের বড় মেয়ে নুরে আনজুমান নাহিয়ান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭৮তম এমবিবিএস  পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

নুরে আনজুমান নাহিয়ান কুতুবদিয়া জামেয়া নুরানীয়া বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মরহুম মো. জাকের হোসাইনের ভাতিজি। তাঁর এই সাফল্যে কুতুবদিয়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

দ্বীপের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য নুরে আনজুমান নাহিয়ানের এই অর্জন অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে তাঁর এই সাফল্য কুতুবদিয়ার শিক্ষার্থীদের জন্যও নতুন সম্ভাবনার বার্তা বহন করছে।

নুরে আনজুমান নাহিয়ানের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য কামনা করে কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

ক্যাটাগরি