সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

স্বাধীনতা দিবসে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে সংগঠনটির জেলা সংসদের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মনির মোবারকের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আয়াত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিহারিকা ধর আঁখি, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিথিলা সেন তুহি, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুব্রত মল্লিক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদ হোছাইন মুবিন।

এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরা মনি, রাহুল বড়ুয়া দৃশ্য, জাওয়াদ বাশার অনন্ত, শেখ মো. ইউনুস, অনিন্দ্য দেব অন্তু, হাবিবুল বাশার সুবর্ণসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাটাগরি