সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

মহেশখালীতে অনলাইন জুয়ার দুই মাস্টার এজেন্ট গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই মোজাহারুল ইসলাম, এএসআই (নিঃ) ওয়াসীম মিয়া এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিকদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জামসহ মো. শাহেদ (২১) ও মো. আলফাজ (২৬)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তারা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে মহেশখালী থানা সূত্রে জানা গেছে।
মহেশখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি