রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সিলেটে ফের করোনা শনাক্ত

সিলেট বিভাগে প্রায় ১৪ মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী এবং তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো নতুন রোগী শনাক্ত না হলেও এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল।

ক্যাটাগরি