শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশ গড়ার কারিগর হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়, অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কার্যক্রমটি অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের পাওনা ও কল্যাণ ভাতা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ক্যাটাগরি