জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মহেশখালীতে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান-মাহমুদ-ডালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব সাহাদুল ইসলাম।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। জাতীয় মৎস্য পক্ষের মাধ্যমে মৎস্যচাষি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মৎস্যচাষি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।