শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে একদিনে মাদকদ্রব্য ধ্বংসে সর্বোচ্চ রেকর্ড ১০১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলায় জব্দ করা প্রায় ১০১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আদালত জানিয়েছে, কক্সবাজারে একদিনে এত বিপুল পরিমাণ মাদক ধ্বংসের এটি সর্বোচ্চ রেকর্ড।

বুধবার (২ আগস্ট) বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত কক্সবাজার আদালত কম্পাউন্ডে এ কার্যক্রম চলে।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩৩ লাখ ৬৫ হাজার ৩০২ পিস ইয়াবা, ৪১১ লিটার ৩০০ মিলিলিটার দেশীয় চোলাই মদ, ৬৪২ ক্যান বিদেশি বিয়ার ও ৩৪ বোতল ফেনসিডিল। এসব মাদক সিজেএম আদালতের অধীন বিভিন্ন আদালতের ১৪৯টি মাদক মামলায় জব্দ করা হয়েছিল।

মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি