শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

ভারতে যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা দুই কিশোরী উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হোয়াইক্যং উনচিপ্রাংয়ের ক্যাম্প-২২ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরীরা হলো, ইয়াছমিন আকতার (১৭) ও ফরমিন আরা (১৬)। অভিযোগ পাওয়ার পর এপিবিএনের সদস্যরা তাদের খুঁজতে অভিযান শুরু করেন। পরে জানা যায়, তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্প-২২ থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিল।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শুক্রবার দুপুরে দুই কিশোরী এপিবিএন ক্যাম্পে ফিরে আসে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা নিজেরাই ভারতে যাওয়ার উদ্দেশ্যে তসমিন আরা (১৮) নামে আরেক তরুণীর সঙ্গে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এপিবিএন।

ক্যাটাগরি