ময়নাতদন্তের জন্য শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়েছে
জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘর থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে একটি ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে মরদেহের ময়নাতদন্ত ও গোসল সম্পন্ন করা হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।