বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছাল খালেদা জিয়ার মরদেহ, শেষ বিদায়ে প্রস্তুত জাতি

ছবি: সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানের বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে তাকে বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর।

এর আগে সকাল ১১টা ০৪ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয়। পথে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ নীরব শ্রদ্ধা জানাতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে ঘিরে এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করছেন।

দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের এই প্রভাবশালী নেত্রীর শেষ বিদায়ে রাজধানীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপি কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি চলছে দোয়া ও শোকসভা।

ক্যাটাগরি