ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, শারীরিক অবস্থা সংকটাপন্ন
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন ওবায়দুল কাদের। সর্বশেষ পাওয়া তথ্যমতে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।