বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ নামের একটি ভবনে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত লিলি অবিবাহিতা এবং একটি কলেজে পড়াশোনা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কী—তা জানতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।

ক্যাটাগরি