সারা দেশ

কক্সবাজারে ক্র্যাব সম্পাদক ও বাংলা টিভির সিএনই এমএম বাদশাকে সংবর্ধনা

কক্সবাজারে সংবর্ধিত হয়েছেন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সাধারণ সম্পাদক ও দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির সিএনই এমএম বাদশা।

রোববার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের তারকামানের হোটেল গ্রীন নেচার রিসোর্টে ফুলেল শুভেচ্ছায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমীন এ সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি টিভির এডিটর ইন চিফ ইকবাল করিম নিশান, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম আমান উল্লাহ, দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক এম নাজিম উদ্দিন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক কক্সবাজার সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মঈনুল হোসাইনসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

আলাপকালে এমএম বাদশা বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত ঐক্য আরও জোরদার করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি কক্সবাজারের সাংবাদিকদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ক্যাটাগরি