সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে পুলিশ সদস্যের বুকেই ঢুকলো গুলি

টাঙ্গাইলের মহড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া নামের এক পুলিশ কনস্টেবল। গুলিটি তার বুকে লাগে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবহৃত অস্ত্রে ত্রুটি থাকার কারণে গুলি ভরার সময় হঠাৎ ফায়ার হয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশতভাবে তার বুকে গুলি লাগে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, প্রশিক্ষণরত সদস্যদের ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলে আগামী ৩ ফেব্রুয়ারি ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।

ক্যাটাগরি