বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ: নুর আহমদ আনোয়ারী

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী উখিয়া ও টেকনাফে যেকোনো মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ও সন্ত্রাসীদের বিচরণ থাকায় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশাসনকে বিষয়টি আলাদাভাবে মনোযোগ দেওয়ার জন্য বলেছি।’

তিনি আরও জানান, ‘বিগত স্বৈরাচার আমলে যারা প্রকাশ্যে নৌকার জন্য ভোট ডাকাতি করেছে, তারা এখন আত্মপ্রকাশ করেছে। প্রশাসনকে সজাগ থাকতে হবে।’

১০ দলীয় জোটের প্রার্থী আনোয়ারী বলেন, ‘সরকার যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে, তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী-প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’

টানা ২২ বছর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ারী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্যাটাগরি