সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি আজ দেশে ফিরছেন

মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন। তারা বাংলাদেশ বিমানের BG389 নম্বর ফ্লাইটে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার ও নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ব্র্যাক সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে। মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের সহায়তায় ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে।

দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে ভুক্তভোগীদের জন্য জরুরি সহায়তা ও প্রয়োজনীয় প্রাথমিক সেবা দেবে ব্র্যাক। পরবর্তীতে তাদের পুনর্বাসন ও মানসিক সহায়তাও প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।

দেশে ফেরা কর্মীরা হলেন—
মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এস কে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে আরও ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন।

ক্যাটাগরি