বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ক্যাটাগরি