শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন বা মরণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এ তথ্য জানান। নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কর্নেল আবুল এহসান বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে বিজিবি সর্বোচ্চ সংযম ও পেশাদারিত্ব বজায় রাখবে। পরিস্থিতি মোকাবিলায় কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহার করা হবে না এবং আইনানুগ ও মানবিক পদ্ধতিতেই দায়িত্ব পালন করা হবে।

তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি নির্বাচন উপলক্ষে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স ও বিজিবির হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।

বিজিবি কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বিজিবি।

ক্যাটাগরি