বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এলিট এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী পোশাকও প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরবর্তীতে এটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নামে পরিচিত হয়। ২০০৪ সালে গঠিত এই বাহিনীর নাম ২২ বছর পর পরিবর্তন করা হচ্ছে।

ক্যাটাগরি