বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

হাদির বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার দুপুরে আন্দোলনকারীরা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ তারিখেই নির্বাচন হোক।’

তিনি আরও বলেন, নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তারা রাজপথ ছাড়বেন না।

পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তবে কিছুক্ষণ পর পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ক্যাটাগরি