জাতীয়

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে প্রবীণ সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য, দৈনিক দিনকালের নগর সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আলী মামুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের দোতলার বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ক্যাটাগরি