জাতীয়

শপথ নেওয়ার পর মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

- প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার রাতে সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সপরিবারে তাদের কবর জিয়ারত করেন।

এর আগে বিকালে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

ক্যাটাগরি