শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

পুলিশে খুব দ্রুত ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য হল জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে পরিচালনা করা।”

মন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনঃভেরিফাই করা হবে। “যাচাই করা হবে, লাইসেন্সগুলো যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে কি না। যারা রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও বাতিল হবে।”

সালাহউদ্দিন আহমদ জানান, তার জানা মতে বর্তমানে প্রায় ১০ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং এগুলো অবৈধ। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় মামলাও করা হবে।

ক্যাটাগরি