মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল
মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সে সিদ্ধান্ত জাতীয় সংসদে নির্ধারিত হবে। এ বিষয়ে সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন তিনি।
পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ মুহূর্তে সরকারের তেমন কোনো পরিকল্পনা নেই।
এর আগে অনুষ্ঠানে সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা এলজিআরডি মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।