সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

-আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত

আলী হোসেন ফকির-কে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ র‍্যাংক ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)।

আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। জানা যায়, আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক কারণে তাকে প্রথমে চাকরিচ্যুত করা হয় এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরবর্তীতে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি পান এবং সর্বশেষ আইজিপি হিসেবে নিয়োগ পান।

ক্যাটাগরি