আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পনের উৎপত্তি কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ৩৬.৯৯° উত্তর অক্ষাংশ ও ৭১.৪১° পূর্ব দ্রাঘিমাংশে।
পাকিস্তানের বিভিন্ন শহর-ইসলামাবাদ, সোয়াত, পেশোয়ার, চিত্রল-এছাড়া প্রতিবেশী তাজিকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতার কারণে অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস ত্যাগ করে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন।
তাত্ক্ষণিকভাবে কোনো মানবিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত মাসেও ইসলামাবাদ ও আশেপাশের এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্পে কম্পন অনুভূত হয়েছিল, যা সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল।
সূত্র: দ্য ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।