কক্সবাজার কাপলো ৫.১ মাত্রার ভূমিকম্পে
কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্তাঞ্চল এবং আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫২ মিনিটে পর্যটন নগরী কক্সবাজার কেঁপে ওঠে। পাশাপাশি উখিয়া, টেকনাফ, রামু এবং বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার এর মাউলাইক এলাকা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতেও কক্সবাজার ও আশপাশের এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।