বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এরই মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে হামলা চালানোর খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে Al Jazeera জানিয়েছে, এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে তা সরাসরি হামলার ফল কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য বিস্তৃত আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

বিস্তারিত আসছে…

ক্যাটাগরি