শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ : রাষ্ট্রীয় গণমাধ্যম

_ মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে ইরানের স্থাপনা। এএফপির দেওয়া এই ছবিটির স্থানের নাম উল্লেখ করা হয়নি। ছবি: সংগৃহীত মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে ইরানের স্থাপনা। এএফপির দেওয়া এই ছবিটির স্থানের নাম উল্লেখ করা হয়নি। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চল হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ পর্যন্ত পৌঁছেছে। এই খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

সংস্থাটি জানিয়েছে, হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর পর দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। এছাড়া ঘটনাস্থল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনাবের এই বিদ্যালয় বর্তমানে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

ক্যাটাগরি