শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা Reuters। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।

শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, হামলার শুরুতেই ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ নিহত হন।

এর আগে ইসরায়েল দাবি করেছিল, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী বিপ্লবী গার্ড প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ইরানের গোয়েন্দা শাখার প্রধানও নিহত হয়েছেন।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–কেও লক্ষ্যবস্তু করা হয় বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ একটি সূত্রের বরাতে দাবি করেছে, খামেনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনও যাচাই করা সম্ভব হয়নি। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

ক্যাটাগরি