বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মা সচিবালয়ে পৌঁছান এবং বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠক চলে।

সূত্র আরও জানায়, এটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হলেও বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা, ইন্ডিয়ান আইটি সিস্টেম সংক্রান্ত বিষয়, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল সালাহউদ্দিন আহমেদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি