মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডেপুটি স্পিকার কোন দল পাবে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এই সনদের বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী–কে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী মনোনীত করে। স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উচ্চকক্ষ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি আলোচনার। তবে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাবটি ‘গুড উইল’ হিসেবে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদই নিতে পারে। কিন্তু জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হওয়ার কথা, এবং সে নীতিগত অবস্থান থেকেই প্রস্তাব দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

ক্যাটাগরি