সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

কা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর প্রধান শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শেখ মো. সাজ্জাত আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণকে সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২০ নভেম্বর তাকে দুই বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।

ক্যাটাগরি