বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইসরায়েলের হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতভর বৈরুতে অভিযান চালায় আইডিএফের বিমান বাহিনী। ওই অভিযানে মাকলেদ নিহত হন বলে দাবি করা হয়।

আইডিএফ জানায়, মাকলেদ ছিলেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা–এর একজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা এবং সংগঠনটির গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। তার কাজ ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর নজরদারি করা এবং সম্ভাব্য হামলার প্রাথমিক পরিকল্পনা তৈরি করা।

বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতে পরিচালিত “নিখুঁত ও লক্ষ্যভিত্তিক” বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

তবে এ ঘটনার বিষয়ে হিজবুল্লার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনার ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

ক্যাটাগরি