বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

যুদ্ধের মধ্যেই ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ইরানে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

United States Geological Survey (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইরানের Fars Province–এর গেরাশ জেলার প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হিসেবে বিবেচিত হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় নিহত, আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিশেষজ্ঞদের মতে, ৪.২ থেকে ৪.৫ মাত্রার ভূমিকম্পকে সাধারণত মাঝারি মাত্রার ধরা হয়। এ ধরনের ভূমিকম্পে উপকেন্দ্র ও আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম থাকে, বিশেষ করে যদি স্থাপনা কাঠামোগতভাবে শক্তিশালী হয়।

উল্লেখ্য, ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত এবং দেশটি বিভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়।

ক্যাটাগরি