বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতে প্রথমবারের মতো সরাসরি সামরিকভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ বলেন, ২ মার্চ সাইপ্রাসে ব্রিটেনের একটি সামরিক ঘাঁটিতে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। যেহেতু সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, তাই ইইউ সনদের আলোকে সাইপ্রাসের নিরাপত্তা জোরদারে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

ম্যাক্রোঁ জানান, বাল্টিক সাগর থেকে চার্লস দ্য গল ইতোমধ্যে ভূমধ্যসাগরের উদ্দেশে রওনা হয়েছে এবং বুধবার সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছাবে। তিনি বলেন, “এই মুহূর্তে সাইপ্রাসের নিরাপত্তা সহায়তা প্রয়োজন। এ কারণেই আমি ভূমধ্যসাগরে যুদ্ধবিমান ও চার্লস দ্য গল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।”

ফরাসি প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত-এর সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি রয়েছে। পাশাপাশি জর্ডানইরাক-এর সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি আছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এসব চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি দায়িত্বশীল থাকার কথাও জানান তিনি।

ম্যাক্রোঁ বলেন, “আমাদের অবস্থান থেকে যতখানি সম্ভব, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব।”

এই সিদ্ধান্তের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের সরাসরি সম্পৃক্ততা আরও স্পষ্ট হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: গ্লোবাল নিউজ, রয়টার্স

ক্যাটাগরি