জাতীয়

অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে অবৈধ অভিবাসন দমন কার্যক্রমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন।

এসব অগ্রাধিকারের মধ্যে ছিল-আমেরিকান ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ,অবৈধ অভিবাসন দমন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি,এবং আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা আরও গভীর করা।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় এবং ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ক্যাটাগরি