শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইরানের নতুন নেতা বেঁচে থাকলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন: ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তিনি সম্ভবত আহত হয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলার পর তার আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, সেটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্ভবত আহত হয়েছেন। তার মতে, হামলার পর তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তবে কোনোভাবে বেঁচে আছেন বলেও ধারণা করা যায়।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি সম্ভবত আহত। তিনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে বেঁচে থাকতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির প্রথম ভাষণ সম্প্রচারের পর ট্রাম্প এই মন্তব্য করেন।

চলতি সপ্তাহের শুরুতে সাইপ্রাসে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত দ্য গার্ডিয়ান পত্রিকাকে জানান, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি আহত হয়েছেন।

ওই একই হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

এর মাধ্যমে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সেই খবরের সঙ্গেও মিল পাওয়া যায় যেখানে বলা হয়েছিল, ওই হামলায় মোজতবা খামেনি আহত হয়েছিলেন।

সোর্সঃ ফক্স নিউজ, আল-জাজিরা

ক্যাটাগরি