মহেশখালীবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কম্পিউটেকের স্বত্বাধিকারী প্রান্ত শর্মা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহেশখালীবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কম্পিউটেকের স্বত্বাধিকারী প্রান্ত শর্মা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন দৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে এর প্রকৃত তাৎপর্য। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের সবার অঙ্গীকার।
প্রান্ত শর্মা মহেশখালীর সার্বিক উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।