পালংখালীবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জুসা সিকদার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জনগণসহ দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জুসা সিকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে এর প্রকৃত তাৎপর্য। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব।
জুসা সিকদার বলেন, তিনি সবসময় এলাকাবাসীর পাশে থেকে কাজ করতে চান এবং আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
শেষে তিনি পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও প্রবাসে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।