বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রকমারী

ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে সাহায্যের আকুতি, মানবিক সহায়তার আবেদন

-ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে ও পরে

একটি ফুটফুটে ২ বছরের অবুঝ শিশুর  অসহায় বাবা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তার জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার। নন-হজকিন লিম্ফোমা (ব্লাড ক্যানসার)-এ আক্রান্ত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও অর্থাভাবে এখন চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একটি ফুটফুটে ২ বছরের অবুঝ শিশু- যে এখনো জানে না তার বাবাকে হারানোর ভয়াবহ বাস্তবতা কতটা কাছাকাছি।

পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ইতোমধ্যে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ব্যয় হয়েছে। ছয়টি কেমোথেরাপির মধ্যে তিনটি সম্পন্ন হলেও আশানুরূপ কোনো উন্নতি হয়নি; বরং রোগের অবস্থা আরও জটিল হয়ে ওঠে।

পরবর্তীতে আত্মীয়-স্বজনদের সহায়তায় প্রায় ২ লাখ টাকা সংগ্রহ করে তাকে ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, রোগীর জীবন বাঁচাতে দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন, যার আনুমানিক ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা। কিন্তু এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হয়েছে।

বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে দিন পার করছে। গত কয়েক মাসের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তাদের ন্যূনতম জীবনযাপনও হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে রয়েছে দুই বছরের এক অবুঝ সন্তান, যার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

রোগীর স্ত্রী জানান, “আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমার ছোট সন্তানটির দিকে তাকালে বুকটা ফেটে যায়—সে এখনো জানে না তার বাবার জীবন কতটা অনিশ্চিত।”

তিনি আরও বলেন, “সামান্য সহায়তা পেলে হয়তো আমার স্বামীকে বাঁচানো সম্ভব। সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।”

মানবিক বিবেচনায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবারটি। কেউ আর্থিকভাবে সহায়তা করতে না পারলে অন্তত বিষয়টি ছড়িয়ে দিয়ে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ: 01887756602 (তন্ময় শর্মা)
বিকাশ: 01856684597 (মুনমুন শর্মা)

ব্যাংক একাউন্ট: 0100269098745
জনতা ব্যাংক, ইস্ট লালদিঘী শাখা, চট্টগ্রাম
রাউটিং নম্বর: 135154542

যোগাযোগ: 01856684597

ক্যাটাগরি