রবীন্দ্র পুরস্কার ২০২৬ ঘোষণা বাংলা একাডেমির
রবীন্দ্র পুরস্কার ২০২৬ ঘোষণা করেছে বাংলা একাডেমি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এ পুরষ্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই পুরস্কার পাচ্ছেন নৃপেন্দ্রলাল দাশ ও রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন বুলবুল ইসলাম।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আগামী ১১ মে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।
বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।