রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে র‍্যাবের বিশেষ অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজার সদর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলার পলাতক আসামি আবুল কাশেম (৪০) কে গ্রেপ্তার করেছে। অভিযানে তার কাছ থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) এবং দুটি তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, রোববার (২২ মার্চ) শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের ছুটি উপলক্ষে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে টহল চলাকালীন লিংকরোড এলাকার ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁ’-তে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও আবুল কাশেমকে আটক করা হয়। তিনি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা মোশারফ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম স্বীকার করেছেন যে, তিনি জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের উদ্দেশ্যে এনেছিলেন। এছাড়া তিনি কক্সবাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র আরও জানিয়েছে, গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান বলেন, অভিযানের পর আবুল কাশেমের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ক্যাটাগরি