মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: অভিযুক্ত তারেক গ্রেপ্তার

কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছাত্রদল নেতা খোরশেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানা পুলিশের সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (২৫ মার্চ) সকালে চকরিয়া উপজেলার খুটাখালীর ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কবিতা চত্বরে দুর্বৃত্তরা খোরশেদকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদের জানাজা বুধবার আসরের নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি