২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই আবারও মাঠে লড়তে পারে স্পেন ও আর্জেন্টিনা।
ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদন অনুযায়ী, ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ ও বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি চলতি বছরের নভেম্বর মাসেই কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
কাতার সরকারের কাছে স্টেডিয়ামটির স্বত্ব থাকায় এবং ফিফার তরফ থেকে ম্যাচটি আয়োজনের জোরালো আগ্রহ থাকায় চলতি বছরেই এই হাই-ভোল্টেজ ম্যাচটি আয়োজনের পথ প্রশস্ত হয়েছে।
মূলত চলতি বছরের মার্চ মাসের ২৭ তারিখে কাতারে এই ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ, ভ্রমণ জটিলতা এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটির পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়েছিল আয়োজকরা।এখন স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের পর দুই দেশের ফুটবল ফেডারেশন ও কনফেডারেশনগুলোর মধ্যে নতুন করে সমঝোতার মাধ্যমে ম্যাচটি পুনরায় ক্যালেন্ডারে ফেরার দোরগোড়ায়।