লামায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক
বান্দরবানের লামা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করে লামা থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকানে তল্লাশি চালিয়ে ১ পিস ইয়াবাসহ বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে সামশু আলম (২৬)-কে আটক করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, সামশু আলম দীর্ঘদিন ধরে বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া হাইস্কুল সড়ক এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে এলাকার যুবসমাজকে বিপথে পরিচালিত করার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।