নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গাসহ দুই যুবক আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।