মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি

সাংবাদিক কায়েদ আলম কায়সারের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রামু প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক কক্সবাজার সংবাদ-এর রামু প্রতিনিধি কায়েদ আলম কায়সারের পিতা, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী নিবাসী হাজী মোজাহের আহমদ (৯৪) আজ রবিবার, ৪ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। রবিবার বিকেলে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

দৈনিক কক্সবাজার সংবাদ-এর রামু প্রতিনিধি কায়েদ আলম কায়সারের পিতার মৃত্যুতে দৈনিক কক্সবাজার সংবাদ গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানান।

এদিকে সহকর্মী কায়েদ আলম কায়সারের পিতার ইন্তেকালে রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ক্যাটাগরি